• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর ভস্মীভূত, ক্ষয়ক্ষতি টাকা ২০ লক্ষ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৯, ২০২২, ১৯:০২ অপরাহ্ণ
বাকেরগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর ভস্মীভূত, ক্ষয়ক্ষতি টাকা ২০ লক্ষ টাকা

দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর ভস্মীভূত হয়ে ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (৯এপ্রিল) দিবাগত রাত ৩ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামের পাটোয়ারি বাড়িতে এ
দুর্ঘটনা ঘটে। মশার কয়েল থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সুত্রে জানা যায়, সাহেবপুর গ্রামের মরহুম ক্বারী মতিউর রহমান ও মাওলানা নুরুল ইসলামের বসতঘরে সোমবার দিবাগত রাতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা ছুটে গেলেও আগুন নিভাতে পারেনি। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় বসত ঘর দুটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি, এতে তাদের কমপক্ষে ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছেন।