• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলা আনসার ও ভিডিপির নবনির্মিত ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১১, ২০২২, ১৩:১৯ অপরাহ্ণ
হিজলা আনসার ও ভিডিপির নবনির্মিত ভবনের উদ্বোধন

হিজলা প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলা আনসার ও ভিডিপি নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।

১১ মে বিকেল চারটায় নবনির্মিত আনসার-ভিডিপির কার্যালয়ের উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত আনসার ও বিডিপির সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য পংকজ নাথ।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশের জন্ম লগ্ন থেকেই দেশ ও জাতির জন্য আনসার-ভিডিপির ভূমিকা দৃশ্যমান। এই সংস্থাটি একদম তৃণমূল থেকে কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নিরাপত্তা দিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার বকুল চন্দ্র কবিরাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বাসুদেব ঘোষ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, সহকারী কমিশনার ভূমি মোঃ রবিউল ইসলাম ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, নাজমা বেগম হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া,বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য উপাদক্ষ শাহজাহান তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।