• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর সাংবাদিক মুন্নার মাতৃবিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১১, ২০২২, ১৩:২১ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সদস্য, দৈনিক বাংলাদেশ আমার (অনলাইন নিউজ পোর্টাল) প্রকাশক ও সম্পাদক এনায়েত হোসেন মুন্নার মা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদারের সহধর্মীনি মনোয়ারা বেগম (৭৫) মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। বুধবার বিকেল তিনটায় মরহুমার জানাজা শেষে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, বিএমএসএফ’র গৌরনদী উপজেলা শাখার সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা ফারুক হাসান ও সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আলী সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।