• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতারের দাবিতে পোষ্টারে ভরে গেছে দেয়াল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২২, ০৩:২০ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতারের দাবিতে পোষ্টারে ভরে গেছে দেয়াল

গাইবান্ধা প্রতিনিধি:

মাদকের কারনে বেড়ে যাচ্ছে সামজিক অবক্ষয় ,তরুন সমাজে ক্ষয়ে যাচ্ছে নৈতিক মূল্যেবোধ । ভেঙ্গে পড়ছে পারিবারিক সদস্যদের মধ্যে আস্থা-বিশ্বাস , সমাজে তৈরি হচ্ছে আতঙ্ক। মাদক কেড়ে নিচ্ছে তরুনের জীবন। মাদকাসক্তির কারণে বাড়ছে পারিবারিক সহিংসতা,বাড়ছে নারী নির্যাতনও বিবাহ বিচ্ছেদ ,বাড়ছে আত্মহননও।

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পোষ্টারে ভরে গেছে কলেজ হাসপাতাল ও উপজেলা পরিষদের দেয়ালগুলো।

স্হানীয়সৃত্রে জানা যায়‌ জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তিনজনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ী রাশেদুল ও তার ভাই সহ পরিবারের সবাই।

উপজেলার তারাপুর ইউনিয়নের মাদক ব্যবসায়ী রাশেদুল ইসলামকে মাদক ব্যবসা করতে বাধা দেওয়ায় এবং জমিজমাা সংক্রান্ত শত্রুতার জের ধরে, রাশেদুল ও তার আপন দুই ভাই মাইদুল ও দুখু গং মিলে মীরগঞ্জ থেকে কালিরপাট‌ যাওয়ার‌ পথে ভ্যান চালক সিদ্দিকে মারধর করে‌।এ সময় তাকে বাাঁচাতে গেলে তার ছেলে রুবেল এবং ভাতিজা রাসেলকেও কুড়াল ও ধারালো অস্ত্রদ্বারা এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেন।

এ ঘটনায় রাসেল বাদি হয়ে নয়জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম আরিফ বলেন, নয়জন আসামীর সাত জন জামিনে আছে,বাকি দূজনকে গ্ৰেফতারের ততপরতা চলছে।