• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ২য় শ্রেণীর ছাত্রকে বলৎকার,পরিবার আছে আতঙ্কে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২২, ১৩:৫৯ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় ২য় শ্রেণীর ছাত্রকে বলৎকারের অভিযোগ পাওয়া গেছে।জানাযায় গত মঙ্গলবার দুপুরে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকা পুর গ্রামের হিন্দু পরিবারের সুমন তালুকদারের ২য় শ্রেণীতে পড়য়া ছেলে আবিরের সাথে এ ঘটনা ঘটে। আবির তালুকদার বলেন সে নদীতে গোসল করতে গেলে পার্শ্ববতি বাড়ির মৃত নান্নু হাওলাদরের ছেলে নুরনবী তাকে জোড় করে পাট খেতে নিয়ে যায়।সেখানে নুররবী জোড়পূর্বক বলৎকার করে।এ ঘটনায় আবিরের মা মনিকা রানী জানায় আমার ছেলেকে জোড়পূর্বক বলৎকার করার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রাকিব সিকদার ও হানিফ প্যাদাকে জানিয়েছি।তারা বুধবার সন্ধ্যায় বিচার করার জন্য বৈঠক বসে।পরে তারা উপজেলা ভাইস চেয়ারম্যান বিচার করবে বলে জানান। তিনি আরো বলেন হিন্দু পরিবার ও তার স্বামী ঢাকায় থাকে এজন্য আইনের কাছে বিচার দিতে সাহস পাচ্ছি না।নুরনবী আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছে।এ ঘটনায় ইউপি সদস্য রাকিব সিকদার জানায় বলৎকারের ঘটনা আবিরের মা আমাদের নিকট জানায়।তখন তারা নুরনবীর পরিবার নিয়ে গতকাল একটি বৈঠকে বসে উভয়ে কথা শুনে।তারা বিষয়টির সত্যতা পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেনের নিকট জানালে তিনি সমাধার আশ্বাস দেন।জানায় এ বিষয়ে হিজলা উপজেলা হিন্দু বোদ্ধা খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আশোক কুমার চ্যাটার্জী বলেন এটি র্স্পশ কাতর বিষয়।এর সুষ্ট বিচার হওয়া উচিত।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি।তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।