• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে স্কুল শিক্ষকের ধান জোড়পূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৩, ২০২২, ১০:৪১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অসবরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের চাষাবাদ করা ধান জোর করে বাড়ী থেকে নিয়ে যাওয়ায়র অভিযোগ উঠেছে স্বাস্থ্য সহকারী কামাল মিনার বিরুদ্ধে।

আর এ ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের নারিকেলবাড়ী গ্রামে।

এ ঘটনায় ওই শিক্ষক আজ শুক্রবার (১৩ মে) গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। গতকাল বৃহস্পতিবার (১২) এ ঘটনা ঘটে।

অভিযোগে নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কানাই লাল বণিক জানান, প্রায় ১২ বছর পূর্বে আমি জমি কিনে চাষাবাদ করে আসছি। কিন্তু জমির মালিক বিদেশে থাকায় জমিটি রেজিষ্ট্র করা সম্ভব হয়নি। কিন্তু এ বছর ওই জমিতে আমি ধান চাষ করি। পরে নিজড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ আলী ধলু মিনাকে জানালে তিনি আমাকে আমার চাষাবাদ করা জমির ধান কেটে নিতে বলেন। চেয়ারম্যানের নির্দেশে আমি ধান কেটে বাড়ীতে নিয়ে আছি।

কিন্তু কামাল মিনা ও তার লোকজন লোক দিয়ে বাড়ী থেকে সেই ধান নিয়ে যায়। এতে আমি বাঁধা দিতে গিলে আমাকে হুমকী ধামকী দেয়। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি এ ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে নিজড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ধলু মিনা বলেন, নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কানাই লাল বণিক ওই জমিটি কিনলেও জমির মালিক রেজিস্ট্রি করে দিন নি। কিন্তু ও জমিতে তিনি ধান চাষ করেছিলেন। পরবর্তীতে ওই জমির মালিক অন্য একজনের কাছে জমি বিক্রি করে দিলে শালিস বৈঠকের মাধ্যমে ওই জমির ধান শিক্ষক কানাই লাল বণিককে নিয়ে যেতে বলি। তিনি ধান কেটে নিয়ে যান। কিন্তু কামাল মিনা ও তার লোকজন ভয় ভীতি দিয়ে বাড়ী থেকে সেই ধান নিয়ে যায়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইসচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম, জানান, বিষয়টি আমি জেনেছি। এ ব্যাপারে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় একটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #