• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৩, ২০২২, ১৫:৫৯ অপরাহ্ণ
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বরিশালের ৩৩ টি সংগঠক জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর বরিশাল শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই সাধারণ সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ। সভায় কার্যকরী পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক এর পতিবেদন পাট করেন সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী। অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মো. শাহেদ শোক প্রস্তাব ও আয়-ব্যয় হিসাবে পাঠ করেন কোষাধ্যক্ষ সুদর্শন বিশ্বাস টুটুল।
সভায় ইংলেন্ডের হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি নজরুল ইসলাম চুন্নু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, শুভংকর চক্রবর্তী, টুনু রানী কর্মকার, বাসুদেব ঘোষ, সুশান্ত ঘোষ, মিজানুর রহমান, মিন্টু কুমার কর, গোপাল কৃষ্ণ গুহ রিপন, প্রিয় লাল দাস, অপূর্ব গৌতম, প্রদীপ হালদার, মিথুন সাহা, সুভাষ চন্দ্র দাস নিতাই, মোয়াজ্জেম হোসেন মানিক, সুজয় সেন, সুরঞ্জিত দত্ত লিটু, হাসান মাহমুদ বাবু, ললিত দাস প্রমূখ।