হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় আওয়মীলীগ নেতা সহ ৪ জুয়ারুকে থানা পুলিশের হাতে আটক করেছে।জানাযায় রবিবার দিবাগত রাত অনুমানিক সাড়ে ৯ টার সময় উপজেলায় গুয়াবাড়ীয়া ইউনিয়নের ঘোষেরচর গ্রামের সুইসগেট বাজারে মাইনুল মোল্লার চায়ের দোকান থেকে জুয়া খেলা অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়।আটককৃতরা হলেন উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান সোহেল হাওলাদার(৫২) ও নিপু সরদার(৩২) মাইনুল ইসলাম(৩৫)মোঃ জসিম সরদার(৪০)।পরে থানা পুলিশ আটক ৪ জুয়ারুকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের নিকট র্সোপদ করে।তিনি প্রত্যেক জুয়ারুকে ১ মাস করে বিনাশ্রম সাজা প্রদান করে।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় গতকাল গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানা পুলিশ ৪ জুয়ারুকে আটক করে । তিনি আরো বলেন মাদক ও জুয়ারুদের বিরুদ্ধে থানা পুলিশে অভিযান অব্যহত থাকবে।