মো. ইসমাইল ভোলা।
ভোলায় ছয় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ মে) দুপুরে সদর উপজেলা ইলিশা ইউনিয়নের ফেরিঘাটের ০১ নং পল্টন থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ি হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মোঃ শাহিন (২৮)।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের (এ এসআই) মো. সিদ্দিকুর রহমান বাংলার কন্ঠকে জানান, মোঃ শাহিন কুমিল্লা থেকে পানির বালতি মধ্যে করে ৬ কেজি গাঁজা নিয়ে আসেন।গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড ফেরিঘাটের ২ নং পল্টনের উপর থেকে গাঁজাসহ আটক করা হয়।
সিদ্দিকুর রহমান আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াদিন।