দৌলতখান (ভোলা) প্রতিনিধি
দৌলতখানে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা সমবায়ীদের মাঝে স্বল্প সুদ ও সহজ শর্তে প্রধানমন্ত্রী ঘোষিত প্রনোদনা ঋণ বিতরণ করা হয়েছে। ১৬মে সোমবার দুপুর ১ঘটিকার সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ২য় ধাপের শেষ অংশের ১১লক্ষ টাকা ১১জন উদ্যোক্তা সমবায়ীদের মাঝে বিতরণ করা হয়। এর পূর্বে ১ম ধাপে ১৪লক্ষ ও ২য় ধাপের ১ম অংশে ১৫লক্ষ টাকা বিতরণ করা হয়। ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি অধ্যক্ষ জাবির হাচনায়ীন জাকির, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুবকর ছিদ্দিক, জুনিয়র অফিসার (হিসাব) পলাশ কুমার দাস সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিআরডিবি কর্মকর্তা বলেন, ৪শতাংশ সরল সেবা মূল্যে ২বছর মেয়াদে এই ঋণ বিতরণ করা হয়।