• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ল সেতু, যানবাহন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২২, ১০:১৬ পূর্বাহ্ণ
পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ল সেতু, যানবাহন বন্ধ

ভোলা প্রতিনিধি।।

ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় পাথরবোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে গেছে। মঙ্গলবার ( ১৭ মে) সকল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ভোলা- চরফ্যাশন রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, ভোলা থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক সকাল সাড়ে ১০ টার দিকে ডাওরী বাজার বেইলি ব্রিজ পার হচ্ছিল। এ সময় ব্রিজটির মাঝখান দিয়ে ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থানে গিয়ে যানবাহন ও যাত্রীদের উদ্ধার করে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান,ব্রিজ ভেঙে ট্রাক ও একটি অটোরিকশা খালে পড়ে যায়। এতে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা সড়ক বিভাগের কর্তৃপক্ষকে অবগত করেছি।তারা দ্রুত এর সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন।