ভারতীয় কমিউনিস্ট পার্টির উত্তরাধিকারের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের চেতনায় সমাজতন্ত্রের পথে অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে ওয়ার্কার্স পার্টি বহুধাবিভক্ত বিভিন্ন বাম কমিউনিস্ট গ্রুপকে ঐক্যবদ্ধ ও পুনর্গঠন করার প্রক্রিয়ায় ১৯৭২ সালের ১৭ মে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (লেনিনবাদী) নামে গঠিত হয়ে ওয়ার্কার্স পার্টি নাম ধারণ করে এগিয়ে চলছে।
ওয়ার্কার্স পার্টির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোমবার (১৭ মে ২০২২) বরিশাল জেলা কমিটির উদ্যোগে অশ্বিনী কুমার হল চত্ত্বরে বিকাল ৫টায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্টির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলুর সভাপতিত্বে, ছাত্র নেতা সুজন আহমেদের সঞ্চলনায় বক্তব্য রাখেন,পার্টির বিকল্প সদস্য টিএম শাহ জাহান, জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ,বাবুগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, জাতীয় কৃষক সমিতির নেতা অধ্যাপক আব্দুল হাকিম,শ্রমিক ফেডারেশন জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, যুব মৈত্রী নেতা জামাল হোসেন,নারীমুক্তি সংসদের জেলা সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান সিমা রাণী শীল,সাবেক ছাত্রনেতা শামিল শাহরোখ তমাল,ছাত্র মৈত্রীর নগর সভাপতি ইমরান নিরব প্রমুখ।
বক্তারা বলেন,স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আগেই পালন হয়েছে আজ ওয়ার্কার্স পার্টির সুবর্ণ জয়ন্তী পালন করছি কিন্তু এখনো অর্থনৈতিক বৈষম্য দূর করা সম্ভব হয়নি,সমাজতন্ত্রের পথে জনগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বাস্তবায়নও সম্ভব হয়নি,আমাদের লড়াই ও শেষ হয়নি।
একই সাথে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ করে বাজার সিন্ডিকেটকারীদের গ্রেফতারের দাবী জানান।