।
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় আসন্ন ২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে। জানাযায় উপজেলার ২ টি ইউনিয়ন হচ্ছে হিজলা গৌরবদী ও ধুলখোলা ইউনিয়ন।হিজলা গৌরবদী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করে ৪ জন।তারা হলেন বর্তমান চেয়ারম্যান ও আ,লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী নজরুল ইসলাম মিলন,চরমোনাই সমথিত হাতপাখা মার্কার প্রার্থী মাইনুদ্দিন,সতন্ত্র মোঃ ফিরোজ হোসেন.জাহাঙ্গীর আলম মুন্সি ।ধুলখোলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনাযনপত্র দাখিল করেছে ৩ জন। বর্তমান চেয়ারম্যান এ কে মাওলানা জসিম উদ্দিন,চরমোনাই সমর্থিত হাতপাখাা মোঃ আবদুল সহিদ সরদার,সতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন ঢালী,।এছাড়াও হিজলা গৌরবদী ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ৯ জন, সাধারণ পদে ২৫জন।ধুলখোলা ইউনিয়নে সংরক্ষিত পদে ১২ জন সাধারণ পদে ৩২ জন নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করছে।
আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী নজরুল ইসলাম মিলন ও মাওলানা একেএম জসীমউদ্দীন-এর মনোনয়ন দাখিলের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী,বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাদক্ষ শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার,বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাঢ়ী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাষ্টার মোঃ আলতাফ হোসেন,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান দুটি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত পদে ২১ জন,ও সাধারণ আসনে ৫৭ জন প্রতিদ্বন্দ্বীতায় অংশগ্রহণ করেছে।
তিনি আরো বলেন ১৭ মে নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
১৯ মেয়ে প্রার্থিতা বাছাই ২৬ মেয়ে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ভোটগ্রহণ ১৫ জুন।