• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় কলেজ পর্যায় মোঃ হাবিবুর রহমান শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২২, ১১:৩১ পূর্বাহ্ণ
বামনায় কলেজ পর্যায় মোঃ হাবিবুর রহমান শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) প্রতিনিধি।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে বরগুনার জেলার বামনা উপজেলার বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের ব্যবস্তাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার মাধ্যমিক কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকারের সভাপতিত্বে যাচাই বাচাই কমিটির সভায় বিভিন্ন ক্যাটাগরি পর্যালোচনায় তাকে কলেজ পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ঘোষণা করা হয়।
যাচাই বাচাই কমিটির সদস্য সচিব ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তার মোঃ ওমর ফারুক।