রাকিব হাওলাদার ইয়ূথ রিপোর্টার, বাকেরগঞ্জ
বন্দর নগরী চট্টগ্রামের এশিয়ান এস আর হোটেলের বেনকিউট হলে ৮-৯ ডিসেম্বর বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপালের তরুণদের নিয়ে আন্তর্জাতিক যুব সম্মেলন- ‘বিবিআইএন ইয়ুথ ককনক্লেভ-২০১৯’ -এর প্রথম দিনে তাকে ‘বিবিআইএন ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান করা হয়! বাংলাদেশের যুবকদের নিয়ে বিভিন্ন সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। যদিও তার ইউনিভার্সিটির পরিক্ষা থাকার কারনে নিজ হাতে এ্যাওয়ার্ড রিসিভ করতে পারেন নি এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তাকে এই এ্যাওয়ার্ড প্রদান করার জন্য বিবিআইএন ইয়ূথ এ্যাওয়ার্ড সিলেকশন কমিটিকে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন এই প্রাপ্তি আমার একার না এ প্রাপ্তি সকলের যারা আমার কাজে সর্বদা সহযোগী হিসেবে কাজ করেছেন। যাদের জন্য আজ আমি এই এ্যাওয়ার্ড পেলাম। অ্যাওয়ার্ড প্রদান করেন ‘বিবিআইএন ইয়ুথ কনক্লেভ-২০১৯ এর প্রধান অতিথি, চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র জনাব আ জ ম নাসির উদ্দীন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেপালের ১নং প্রদেশের সংসদ সদস্য উমিতা বিকে, পাওয়াদুম্মা রুরাল মিউনিসিপালিটি মেয়র কিরণ রায়, ইয়ুথ ডেভেলভমেন্ট সেন্টার, নেপাল এর সভাপতি অরুণ খড়কা প্রমুখ! মোঃ হাসান শাহরিয়ার রিজভী বর্তমানে ডিপেন্ডবল ইয়ূথ সোসাইটি সভাপতি হিসেবে কাজ করে যাচ্ছেন।
এ ছাড়াও এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রকল্পের যুব উপদেষ্টা হিসেবে নিজ এলাকায় কাজ করে যাচ্ছেন। ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার, বাংলাদেশ ও ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টার, নেপালের পক্ষ থেকে স্ব-স্ব ক্ষেত্রে অসাধারণ অবদান রাখার জন্য এ বছর বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপাল থেকে ১০ জন তরুণকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।