দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে রাস্তার টেন্ডার টেন্ডার হওয়ায় এমপি বেগম নাসরিন জাহান রতনাকে কাছে পেয়ে খুশি হেলেঞ্চা গ্রামবাসী। বুধবার (১৮ মে) বিকেলে সংসদ বেগম নাসরিন জাহান রতনা গারুড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী অমল দাসের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গেলে রাস্তায় বসে ওই এলাকার মহিলারা তাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে চলাচলের অযোগ্য হেলেঞ্চা হারেস হাওলাদারের বাড়ি থেকে সুমতি বালা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ইটের সলিং রাস্তাটি পিস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করায় তাকে ঘিরে ধরে উল্লাস প্রকাশ করেন।
উল্লেখ্য প্রায় ২ কিলোমিটার রাস্তাটি পিস না করায় এতদিন বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হারেস হাওলাদারের বাড়ি থেকে অমল দাসের সুমতি বালা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার রাস্তাটি জনদুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছিল। এ সংযোগ রাস্তাটি দিয়ে চলাচল করতে সংশ্লিষ্ট ইউনিয়নের একাধিক গ্রামের মানুষকে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিলো। তাছাড়া এ রাস্তা দিয়ে নিয়মিত ভাবে পিকআপ, ভ্যান, ভটভটি, ট্রাক্টর, পাওয়ারট্রলি সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। বর্ষায় রাস্তাটির বিভিন্ন স্থানে গর্তে পানি জমে গেলে এসব যানবাহন চলাচল করতে পারবে না। রাস্তাটি দিয়ে প্রতিদিন গ্রামের শতশত মানুষ চলাচল করে। এছাড়াও রাস্তাটি দিয়ে সুমতি বালা মাধ্যমিক বিদ্যালয়, হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাহেবপুর মহিলা মাদ্রাসা মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী যাতায়াত করে। কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটি দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াত করতে কষ্ট হয়। দীর্ঘসময় পার হলেও গ্রামীণ এই অবহেলিত রাস্তাটিতে আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। বুধবার এলাকার মহিলারা সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনাকে কাছে পেলে আবেগে আপ্লুত হয়ে উক্ত সলিং রাস্তাটি পিস করার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।