• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক সাইদুল ইসলাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৯, ০৭:০২ পূর্বাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক সাইদুল ইসলাম গ্রেফতার

গ্রেফতার হয়েছেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সাইদুল ইসলাম। শুক্রবার বিকালে বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

প্রতারণার মামলায় সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বিধান।

তিনি বলেন, ডিজিএম সাইদুল ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এ মামলায় গত চার মাস ধরে পলাতক ছিলেন তিনি। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নগরের নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।