• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে কাল বৈশাখী ঝড়ে নৌকা ডুবি, জেলে নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২১, ২০২২, ১৪:৪৩ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে কাল বৈশাখী ঝড়ে নৌকা ডুবি, জেলে নিহত

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে শামসুল হক আকন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়। দুপুরে নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী কাজীরহাট থানা পুলিশকে অবহিত করলে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের করেন। শনিবার সকাল আনুমানিক ৭ টার সময় উপজেলার গজারিয়া নদীতে মাছ শিকারের সময় ঝড়ের কবলে পড়ে একটি জেলে নৌকা ডুবে যায়। বেলা আনুমানিক ১২ টার সময় স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়। নিহত শামসুল হক আকন চরএককরিয়া গ্ৰামের আব্দুল জলিল আকনের ছেলে। নিহতের সংবাদ পেয়ে তাৎক্ষণিক মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুননবী নিহতের বাড়িতে যান এবং শোকাহত পরিবার প্রতি সমবেদনা জানিয়ে লাশ দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।