• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়নে বন্যায় দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়ালো উপজেলা খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২২, ২০২২, ০৪:৩৭ পূর্বাহ্ণ
বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়নে বন্যায় দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী  নিয়ে পাশে দাড়ালো উপজেলা খেলাফত মজলিস

বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়নে বন্যায় দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়ালো উপজেলা খেলাফত মজলিস
সিলেটের বিশ্বনাথে বন্যায় দূর্গতদের মাঝে উপজেলা ও পৌর খেলাফত মজলিসের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পানিবন্দি বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী,
তিনি বলেন, ভাল নেই প্রিয় জন্মভূমি সিলেট । ক্রমেই বন্যার অবনতি হচ্ছে। বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে প্লাবিত সিলেট শহর ও জেলার বিভিন্ন অঞ্চল। অসংখ্য বনি আদম এবং গবাদিপশু পানিবন্দি। মানবেতর জীবনযাপন করছে অনেকেই। এই বন্যায় দিয়ে আল্লাহ আমাদের পরিক্ষা নিছেন,এই দূর সময়ে সবর এখতিয়ার করি নামাযের মাধ্যমে আল্লাহর নিকট পানা মাঙ্গি আল্লাহর উপর তাওয়াককুল রাখেন,সব কিছুর মালিক আল্লাহ।
আমার সিলেটের সকল মানুষ দেরকে আল্লাহ আপনার রহমতের উসিলায় এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন।

এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ উপজেলা সভাপতি ক্বাজী মাওলানা আব্দুল ওয়াদুদ পৌর সভাপতি মোঃসায়েফ আহমদ শায়েক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান,পৌর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরিফ উদ্দীন,মোঃআব্দুল বারী,মোঃরফিক আহমদ।