• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২২, ২০২২, ১৪:০১ অপরাহ্ণ
লালমোহনে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মনজুর রহমান,লালমোহনঃ
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার লক্ষে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন শাখা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ মে) বিকেলে হরিগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও কবুতর এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন।

চরভূতা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোঃ আবদুল হান্নানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পরে ভোলা-৩ আসনের এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন এমপির সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে মোঃ আবদুল হান্নান মাস্টার কে সভাপতি ও মোঃ জসিম উদ্দিন কে সাধারণ সম্পাদক করে চরভূতা ইউনিয়ন আওয়ামীলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।