• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিনয়কাঠীতে বখাটেদের উৎপাত : নিরব প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২২, ০৪:৩৭ পূর্বাহ্ণ
বিনয়কাঠীতে বখাটেদের উৎপাত : নিরব প্রশাসন

বিনয়কাঠী ইউনিয়নে অধিকাংশ স্কুল, কলেজ ক্যাম্পাসে দিনদিন বহিরাগত বখাটেদের উৎপাত বেড়েই চলেছে। প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেয়ায় প্রতিনিয়ত নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন সূত্রে জানা যায়, স্কুল ও কলেজ ক্যাম্পাসে সর্বত্রই বহিরাগতদের অবাধ চলাফেরা ও কিশোর গ্যাং এর তৎপরতা বেড়েই চলছে। এমনকি এদের কাছে নানাভাবে শিক্ষক, শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছে। ক্যাম্পাসে ইভটিজিং, মাদক সেবন, চুরিসহ নানা অপ্রীতিকর ঘটনাও বেড়েই চলছে। বিনয়কাঠীর সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, বিনয়কাঠী শেরে বাংলা ডিগ্রি কলেজ, মানপাশা হাই স্কুল, গগন হাই স্কুল সহ অন্যান্য বিদ্যালয়ে নানাভাবে বহিরাগত দ্বারা শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছে। এজন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করতেছে স্কুল প্রশাসন।