• ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নলছিটিতে দু’জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২২, ১৪:৩৪ অপরাহ্ণ

নলছিটি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’জনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি মাসুমা আক্তার।

জরিমানাপ্রাপ্ত দু’জন হলেন- নলছিটি দপদপিয়া ইউনিয়নের আবদুল রশিদ রাঢ়ীর ছেলে লোকমান হোসেন রুবেল( ৩৫) ও পৌরসভার অনুরাগ এলাকার মৃত আবদুল ওয়াহেদ হকের ছেলে মোজ্জামেল হক ( ৫৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ৪ (গ) ধারায় ওই দুই ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসুমা জাহান বলেন, সুগন্ধা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় দুজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।