• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৫, ২০২২, ০৯:৪৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব পালিত

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার রাতে শহীদ সুকান্ত বাবু হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন সহ অন্যান্যরা। সাংস্কৃতিক সন্ধ্যায় উপজেলা শিল্পকলা, শিশু একাডেমী ও আগৈলঝাড়া নটরাজ নৃত্যাঙ্গন একাডেমীর শিল্পীবৃন্দ নৃত্য ও সংঙ্গীত পরিবেশন করেন।