• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৫, ২০২২, ০৯:৫০ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে বুধবার সকালে এনজিও সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, ডিএইচডিও’র নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজু, সাহাজিরা মহিলা ও শিশু উন্নয় সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ মিজানুর রহমান, সিসিডিবির এরিয়া ম্যানেজার সুদীপন খীসা, কারসা ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মোঃ কামাল হোসেন, নতুন দিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিথুন সিকদার প্রমূখ। সভায় গৌরনদী উপজেলার এনজিও সমূহের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।