• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে নরসিংদী জেলা সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৫, ২০২২, ১৩:৪৮ অপরাহ্ণ
রোমে নরসিংদী জেলা সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে নরসিংদী জেলা সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোমের মনতানিওয়ালা একটি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্বে আহবায়ক কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন। দ্বিতীয় পর্বে নরসিংদী জেলা সমিতির সভাপতি আল মাহামুদ রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা আলহাজ্ব এমদাদুল হক বাসেদ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হাজী খলিলুর রহমান। এ সময় রোমের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রায় অর্ধশতাধিক সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মধ্যে ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল,বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম মাঝি সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় নেতৃবৃন্দ বলেন নরসিংদী জেলা সমিতি একটাই আর সেটি হচ্ছে রফিক-বিপুল নেতৃত্বাধীন।রোম কমিউনিটির মাঝে তথাকথিত অন্য একটি কমিটি প্রকাশ করে নরসিংদী বাসীকে দ্বিদ্বাবিভক্ত করবেন না।আসুন নরসিংদী বাসীর উন্নয়নে আমারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।শেষে রোমের স্থানীয় শিল্পিদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।