• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন শেখ পরিবারের সদস্য মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৬, ২০২২, ১৭:১১ অপরাহ্ণ
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন শেখ পরিবারের সদস্য মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ পৌর নির্বাচনে শেখ পরিবারের সদস্য মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান।

সংবাদ সম্মেলনে সাধারন সম্পাদক মাহাবুব আলী খান বলেন, গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে আমাদের দলীয় অনেক প্রার্থী ছিল। আগামী ১৫ জুন নির্বাচনে যাতে আমাদের দলের প্রধান শেখ হাসিনার সমর্থিত মেয়র প্রার্থী শেখ পরিবারের সদস্য শেখ রকিব হোসেনের পক্ষে কাজ করার জন্য শতভাগ নেতাকর্মিদের আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিয়েছি।

তিনি আরো বলেন, আমাদের সকল সহযোগী সংগঠন বিশেষ করে সম্মানিত ভোটারদের কাছে আমদের এই মেসেজটা আপনাদের মাধ্যেমে পৌঁছে দিতে চাচ্ছি। আমারা আমাদের প্রার্থী শেখ রকিব হোসনকে সমর্থন জানাচ্ছি এবং পৌরবাসীর কাছে দোয়া চাচ্ছি। আগামীকাল প্রতীক বরাদ্দের পর প্রতীকসহ আগামী ১৫ জন পযর্ন্ত মাঠে থাকবো।

সাধারন সম্পাদক আরো বলেন, আমাদের অন্যতম সদস্য এম বদরুল আলম বদর তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। অন্যদের আমরা আহবান করছি এবং তাদেরও সমর্থন চাই।

এ সংবাদ সম্মেলনে জেলা আওয়মী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সিনিয়র সহ-সভাপতি শেখ রুহুল আমিন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং দলীয় নেতার্কমীরা উপস্থিত ছিলেন।

আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। #