• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের রঙ্গশ্রীর ইউপি সদস্য মোস্তফা দুমকিতে ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৭, ২০২২, ০৪:০৫ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জের রঙ্গশ্রীর ইউপি সদস্য মোস্তফা দুমকিতে ইয়াবাসহ গ্রেফতার

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফাকে ১০ পিস ইয়াবাসহ দুমকি থানা পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৬মে) রাত ৯.৪৫ টায় দুমকি থানার এস আই উত্তম কুমার গোপন সংবাদের ভিত্তিতে গোলাম মোস্তফাকে পায়রা সেতুর উত্তর প্রান্তের একটি অটোরিক্সার ভেতর থেকে ইয়াবাসহ গ্রেফতার করেন।

দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম ইউপি সদস্য গোলাম মোস্তফাকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ এর ১ ও ২৪ এর ক ধারায় মামলা রুজু হয়েছে। মামলা নং-১১।