• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৭, ২০২২, ১৫:৩৪ অপরাহ্ণ
বাকেরগঞ্জে বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু

দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে বজ্রপাতে ৪টি গরু মারা গেছে। শুক্রবার (২৭ মে) দুপুর অনুমান ২ টার সময় উপজেলার দুধল ইউনিয়নের চড়গোমায় এ দূর্ঘটনা ঘটে।

সুত্র জানায়, চরগোমা গ্রামের গাজী বাড়ির শাহজাহান গাজী ও বাবুল হাওলাদার প্রতিদিনের ন্যায় গরুগুলো মাঠে বেঁধে রেখে বাড়িতে যায়। দুপুর অনুমান ২টার সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ৪টি গরু মারা যায়। এর মধ্যে শাহজাহান গাজীর ৩টি ও বাবুল হাওলাদারের ১টি গরু রয়েছে।