• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ইউপি নির্বাচনে রামদা আতঙ্কে ভোটাররা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৯, ২০২২, ১২:৫১ অপরাহ্ণ
হিজলায় ইউপি নির্বাচনে রামদা আতঙ্কে ভোটাররা

হিজলা প্রতিনিধি বরিশালের হিজলা উপজেলায় আগামী ১৫ জুন হিজলা গৌরবদী ও ধুলখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে হিজলা গৌরবদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে দেশীয় অস্ত্রসহ নানা ধরনের যন্ত্রপাতি আমদানি শুরু হয়েছে।

গত ২৪ মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গৌরবদী ইউনিয়নের পীটকিরাতলা নামক এলাকায় ৭ নং ওয়ার্ড এর ইউপি সদস্য প্রার্থী আবুল কাশেম বেপারীর সমর্থক ইদ্রিস দেওয়ানের ছোট ভাই সগীর দেওয়ান পাঁচটি রামদা মোটরসাইকেলযোগে নিয়ে আসার সময় স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। অস্ত্র বহনকারী মোটরসাইকেল রেখে সগীর দেওয়ান দৌড়ে পালিয়ে যায়।
পরে আটককৃত রামদা হিজলা থানা পুলিশ উদ্ধার করে নিয়ে আসে ঘটনার পাঁচদিন অতিক্রম হলেও হিজলা থানায় কোনো মামলা হয়নি।

বর্তমানে গৌরবদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
কোন ভোটাররাই মুখ খুলছেনা কাকে ভোট দেবে অনেক ভোটার নামছে না পছন্দের প্রার্থীর ভোটের জন্য।

রামদা আটককৃতদের মধ্যে মাসুদ খান, ইয়াসিন ও জাহের মাতুব্বর জানায় দেব বুয়া রিপনের ইটভাটার সাথে একটি ওয়াকসবে যখন রামদা গুলার বাট ঝালাই করা হচ্ছে তখন সেখান থেকে বিশ্বস্ত একটি সূত্রে জানতে পেরে আমরা এই জায়গায় মোটরসাইকেল পথ রোধ করি।

হুমায়ূন তালুকদার এর দোকানের সামনে সগীর এর মোটরসাইকেল পথ রোধ করলে সাথে সাথেই সগীর মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায় তখন উপস্থিত জনগণ হিজলা থানাকে অবহিত করলে মোটরসাইকেলের সাথে বেঁধে রাখা পাঁচটি রামদা হিজলা থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে ৭ নং ওয়ার্ডের দুই প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে।

মোরক মার্কার প্রার্থী জাহের আকন জানায় কাশেম ব্যাপারীর নির্দেশেই তার সমর্থক ইদ্রিস দেওয়ানের ভাই সগীর কে দিয়ে অস্ত্র আমদানি করে আমার কর্মীদের ওপর হামলা করার জন্য।

এদিকে কাশেম বেপারী জানায় তারা কিভাবে অস্ত্র আনে সেটা আমার জানা নেই।

যারা রামদা এনেছে তারা আমার কর্মী হতে পারে না।

অস্ত্র উদ্ধারের পাঁচদিন অতিক্রম হলেও থানায় কেন মামলা হয়নিএমন প্রশ্নের উত্তরে হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া জানান বিষয়টি তদন্ত চলছে।