• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৯, ২০২২, ১৫:০৫ অপরাহ্ণ
দুমকিতে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ ঢকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট প্রাঙ্গনে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের গুলিবর্ষন ও সশস্ত্র হামলার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজ ও উপজেলা ছাত্রদল।
রবিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম সরোয়ার ও সদস্য সচিব মোঃ সুমন শরীফের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দুমকি গ্রামীণ সড়ক থেক শুরু হয়ে জনতা কলেজ মোড়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ছাত্রলীগের গুন্ডা বাহিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে হামলা করে অসংখ্যা নেতাকর্মী আহত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় । এসময় দুমকি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শাহাদৎ হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ জুয়েল মৃধা, যুগ্ন আহবায়ক মোহম্মদ ওবায়দুল,সদস্য মোঃ নুরুজ্জামান, সদস্য মোহাম্মদ কিবরিয়াসহ পাঁচ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
#