• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩০, ২০২২, ০৮:২৭ পূর্বাহ্ণ
সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ১

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় মুজাহিদুল ইসলাম রানা (২০) নামের এক যুবককের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার রামপুর কামরুল ভুঁইয়া বাড়ীর সামনে নোয়াখালী-কুমিল্লা হাইওয়ে সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় একজন অটোরিকশা চালক গুরুতর আহত হয়।

সোনাইমুড়ী পৌর কাউন্সিলর তাজ নেহার ও স্হানীয়রা জানায়, সড়ক নির্মাণ ঠিকাদারের গাফিলতির কারণে নির্মাণাধীন সড়কের ডিবাইডার এলোমেলো ভাবে ফেলে রেখেছে। যে কারণে রিকশা সেখানে ধাক্কা লাগলে রিকশা চালকসহ যাত্রী রানা রিকশা থেকে ছিটকে পড়ে। ঠিক একই সময় বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যান এসে চাপা দিলে এ ঘটনা ঘটে।

ঘটনাস্হল থেকে স্হানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলাম রানাকে মৃত ঘোষণা করেন। রানা পৌরসভার রামপুর গ্রামের জিন্নত আলী ডাক্তার বাড়ীর মোহাম্মদ খোকনের ছেলে। সড়কের কাজে দীর্ঘ সূত্রতার কারণে এর আগেও উক্ত স্হানে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে স্হানীয় কয়েকজন সাংবাদিকদের জানান।