• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ১ নং ওয়ার্ডে অবস্থিত বলে সংবাদ সম্মেলনে কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২২, ০৯:৪৩ পূর্বাহ্ণ
লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ১ নং ওয়ার্ডে অবস্থিত বলে সংবাদ সম্মেলনে কাউন্সিলর

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ১ নং ওয়ার্ডে অবস্থিত বলে সংবাদ সম্মেলনে দাবী করেছেন কাউন্সিলর প্রার্থী মো: শামীম খান শাহনেওয়াজ।

আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরে স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবী করেন।

লিখিত বক্তব্যে কাউন্সিলর প্রার্থী মো: শামীম খান শাহনেওয়াজ বলেন, লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ দিকেই ১ নং ওয়ার্ডের ভোটার। কিন্তু, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এই কেন্দ্রটি ৭ নং ওয়ার্ডে অবস্থিত বলে দাবী করে গত সোমবার (৩০ মে) যে সংবাদ সম্মেলন করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন।

প্রকৃতপক্ষে উক্ত কেন্দ্রটি ১ নং ওয়ার্ডের অংশ এবং উক্ত কেন্দ্রের আশেপাশে কমপক্ষে শতাধিক পরিবার বসবাস করেন। এই ওয়ার্ডের মোট ভোটার ৪ হাজার ৫৫১ জন। এখানে দুইটি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। একটি হরিদাসপুর ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অপরটি লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯২০ ভোটার রয়েছেন। তাই কেন্দ্র দুইটি ভোটার সংখ্যার উপর ভিত্তি করে করা হয়েছে। যা যথার্থই হয়েছে বলে তিনি দাবী করেন।

এ সময় বিভিন্ন ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতোপূর্বে এই কেন্দ্র নিয়ে একাধিক আপত্তি থাকলেও তা প্রশাসন সরেজমিন পর্যবেক্ষন করে সিদ্ধান্ত নিয়ে এই কেন্দ্রটি স্থাপন করেন। #