বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপ-রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেলেন ফারজানা ইসলাম। স্থায়ী শূন্য পদের বিপরীতে তিনি এ নিয়োগপ্রাপ্ত হন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব এর অনুমোদনক্রোমে মোঃ মুরাদ হোসেন স্বাক্ষরিত নিয়োগ আদেশ মোতাবেক জনাব ফারজানা ইসলাম, পিতা-ফকরুল ইসলাম, মাতা- ফরিদা ইসলাম- কে “উপ-রেজিস্ট্রার”-এর স্থায়ী শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হয়েছে।