• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২২, ১৬:১৬ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:

সুন্দরগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে চেয়ারম্যান এসোসিয়েশন গঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিতে তারাপুর ইউনিয়নের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবুকে সভাপতি পুনঃনির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২জুন)উপজেলা ডাকবাংলো চত্তরে কমিটি গঠন উপলক্ষে তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও দহবন্দ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল আলম।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সোনারায় ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুজ্জামান আহসান সেলিম, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ, কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম, রামজীবন ইউপি চেয়ারম্যান শামসুল হুদা, শ্রীপুর ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম মুকুল, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মন্জু মিয়া, শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন প্রমূখ।