• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে রুহিতার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২২, ১৬:২০ অপরাহ্ণ
বাকেরগঞ্জে রুহিতার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

দানিসুর রহমান লিমন-
শিক্ষার্থীদের আনন্দ মুখর পরিবেশে বাকেরগঞ্জে রুহিতার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শিক্ষার্থীরা কাউন্সিলের মাধ্যমে তাদের পছন্দের প্রাথীকে নির্বাচন করে।

এসময় উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক রুলিয়া বেগম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার ও অধ্যাপক বিপ্লব মিত্র উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে কচিকাঁচা শিক্ষার্থীরাই প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার সহ সকল দায়িত্ব পালন করেছেন।

কাউন্সিলে ইসমাইল হাওলাদার প্রথম, আবু সালেহ মুছা দ্বিতীয়, তাওহিদুল ইসলাম তৃতীয়, সাবিহা রাইসা চতুর্থ, মেহেমুন আকন পঞ্চম, দুর্জয় দাস ষষ্ঠ ও অধরা রায়হান সপ্তম স্থান অধিকার করেন।