• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে গৌরনদীতে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩, ২০২২, ০৪:২৯ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্ভাবনী  উদ্যোগ নিয়ে গৌরনদীতে  কর্মশালা

গৌরনদী প্রতিনিধি \ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বরিশালের গৌরনদীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, নুর আলম সেরনিয়াবাত, আব্দুর রাজ্জাক হাওলাদার, ফারুক হোসেন মোল্লা। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকরা অংশগ্রহন করেন।