মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে মেহগনি গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে মন্টু ফকির (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৩ টার দিকে উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত নুরু ফকিরের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্টু ফকির তার নিকট আত্মীয় পার্শ্ববর্তী বাড়ির মোস্তফা হাওলাদারের মেহগনি গাছের ডাল কাটার সময় ঝাঁকুনি খেয়ে অসাবধানতাবশত গাছ থেকে মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় শুক্রবার সকাল ১০ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা।
স্থানীয় ইউপি সদস্য মো. ওয়ালিদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।