• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‌খেয়ালী গ্রুপ থি‌য়েটা‌রের সভাপ‌তি চুন্নু, সম্পাদক অপূর্ব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২২, ১১:২৪ পূর্বাহ্ণ
‌খেয়ালী গ্রুপ থি‌য়েটা‌রের সভাপ‌তি চুন্নু, সম্পাদক অপূর্ব

ব‌রিশাল ব‌্যু‌রো:

দে‌শের প্রাচীনতম নাট‌্য সংগঠন খেয়ালী গ্রুপ থি‌য়েটা‌রের নতুন ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। শুক্রবার রা‌তে ৫৩ বছর বয়সী এই সংগঠ‌নের ৫১তম বা‌র্ষিক সাধারণ সভায় নির্বাচ‌নের মাধ‌্যমে এই ক‌মি‌টি গঠন করা হয়। থি‌য়েটা‌রের প্রবীন সদস‌্য নজরুল ইসলাম চুন্নু‌কে সভাপ‌তি ও নাট‌্য নি‌র্দেশক অপূর্ব কুমার রায়‌কে সাধারণ সম্পাদক ক‌রে ২০ সদস‌্য বি‌শিষ্ট এই ক‌মি‌টি গঠন করা হয়।


ক‌মি‌টির সভাপ‌তি মন্ডলীর সদস‌্য করা হয় প্রফেসর বিমল চক্রবর্তী, মোহাম্মদ আলতাফ হো‌সেন, অধ‌্যা‌পিকা টুনু রানী কর্মকার, সিরাজুম মু‌নির টিটু ও দুলাল ভট্রাচার্য‌্যকে। যুগ্ম সম্পাদক সার‌তিজ রে‌দোয়ান অয়ন, সাংগঠ‌নিক সম্পাদক সুপন কা‌ন্তি ঘোষ, অর্থ সম্পাদক অ‌ভি‌ষেক চক্রবর্তী, দপ্ত‌র ও পাঠাগার সম্পাদক সঞ্জীৎ সমদ্দার, শিক্ষা, সা‌হিত‌্য ও সংস্কৃ‌তি সম্পাদক মো‌র্শেদা শ্রাবনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈদ পান্থ, কার্যনির্বাহী ক‌মি‌টির সদস‌্য সা‌বেক সভাপ‌তি সৈয়দ গোলাম মাসউদ বাবলু, ব্রজ‌মোহন ক‌লে‌জের সা‌বেক অধ‌্যক্ষ স ম ইমানুল হা‌কিম, সা‌বেক সাধারণ সম্প‌াদক দেবাশীষ চক্রবর্তী, ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ডেপু‌টি রে‌জ্রিস্ট্রার বাহাউ‌দ্দিন গোলাপ, উত্তম কুমার বড়াল, সজল মাহামুদ ও মাজহারুল ইসলাম সিপন।