হিজলা প্রতিনিধিঃবরিশালের হিজলা উপজেলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা সাড়ে ১০ টার উপজেলার আওয়ামীলীগের দলীয় কার্যালয় খুন্না বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ শেষে জননেত্রী শেখ হাসিনাকে বি এন পি জামায়াত অনুসারীরা হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে এ কর্মসূচী পালন করে।বিক্ষোভ শেষেে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, সহ-সভাপতি এনায়েত হোসেন হাওলাদার, যুগ্মসাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ খান, কৃষকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব হিরণ,গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালাত মাহমুদ নিপু, হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান মেমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিি আবুল খায়ের আবুল খায়েরের সহ অন্যাযান্য নেতৃবৃন্দ।