• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২২, ১৪:৩৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ সমাবেশ

গৌরনদী প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে দলীয় কার্যালয়ে
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান সহ অন্যান্যরা। সমাবেশে উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।