• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২২, ১৪:৩৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ : গোপালগঞ্জে শৈলেন্দ্রনাথ মন্ডল (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (০৪ জুন) বিকালে শহরতলীর মান্দারতলা এলাকার নিগি পাম্পের পাশ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: নাসির উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃদ্ধ শৈলেন্দ্রনাথ মন্ডলের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী উত্তরপাড়া গ্রামে। তার পিতার নাম কেশব লাল মন্ডল।

ওসি শেখ মো: নাসির উদ্দিন জানান, বৃদ্ধ শৈলেন্দ্রনাথ মন্ডল গনেশ পাগলের আশ্রমের যাবার জন্য বাড়ী থেকে বের হন। এরপর থেকে সে আর বাড়ী ফিরে আসেনি।

বিকালে শহরতলীর মান্দারতলা এলাকার নিগি পাম্পের পশে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। #