সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ বিভাগীয় পর্যায়ের অনির্ধারিত ইংরেজি রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নাহিমা রহমান স্নেহা। গতকাল ২৯ মে বরিশাল অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেয়। স্নেহা গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও এই সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যায় ব্যক্ত করেন।