• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাঁচতে চায় লিভার টিউমারে আক্রান্ত তপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৫, ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ণ
বাঁচতে চায় লিভার টিউমারে আক্রান্ত তপন

গৌরনদী প্রতিনিধি \ দূরারোগ্য ব্যধি লিভার টিউমারে আক্রান্ত বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের এক সন্তানের জনক তপন বেপারী বাঁচতে চায়। অর্থাভাবে বর্তমানে তার চিকিৎসা বন্ধ রয়েছে।
ওই গ্রামের মৃত সনাতন বেপারীর ছেলে তপন বেপারী জানান, লিভার টিউমারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছি। এখন পৈত্রিক ভিটে ছাড়া আর কোন সম্বল নাই। টিউমার অপারেশন করাতে প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন ভারতের ভেলোরের চিকিৎসকগণ। তিনি (তপন) চিকিৎসার জন্য মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বিত্তবানদের কাছে অর্থিক সাহায্যে কামনা করেছেন। সহযোগীতা পাঠানোর ঠিকানা বিকাশ নং-০১৭৭৭-৯৭১৭১৪, তপন কুমার বেপারী, সোনালী ব্যাংক, আগৈলঝাড়া শাখা, হিসাব নং-০৩০১১০০০১৮১৫৪।