• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ জননী সাহান আরা আবদুল্লাহ’র মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৬, ২০২২, ১৩:০৪ অপরাহ্ণ
শহীদ জননী সাহান আরা আবদুল্লাহ’র মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

গৌরনদী প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী (৭ জুন) মঙ্গলবার।
এ উপলক্ষে বাদ যোহর বরিশাল ক্লাবে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়াও গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। পাশাপাপাশি বিভিন্ন মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।