• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সোনাইমুড়ীতে ২০০পিস ইয়াবাসহ নারী গ্রেফতার আরমান হোসাইন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৬, ২০২২, ১৪:১৭ অপরাহ্ণ
সোনাইমুড়ীতে ২০০পিস ইয়াবাসহ নারী গ্রেফতার  আরমান হোসাইন

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে ২০০পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।

রবিবার (০৫ জুন) দিবাগত রাত ০৯টার দিকে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ এর নেতৃত্বে এসআই মাঈন উদ্দিন অভিযান চালিয়ে ভানুয়াই আবুল কালাম জিলানীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সাহিদা আক্তার মনি পৌরসভার ৩নং ওয়ার্ড পাপুয়া মিঝি বাড়ির মৃত আবুল খায়ের এর কন্যা ও মোঃ রুবেল এর স্ত্রী।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০০পিস ইয়াবাসহ সাহিদা আক্তার মনি নামের ঐ নারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সোনাইমুড়ী থানার মামলা নং ১১,তারিখ ০৬/০৬/২০২২ইং দায়ের করা হয়েছে। ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আসামীকে বিজ্ঞ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।