• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় আগুনে দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৬, ২০২২, ১৪:১৯ অপরাহ্ণ
গলাচিপায় আগুনে দোকান পুড়ে ছাই

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় আগুনে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বন্দরের ঘরামী বাড়ীর সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনে সোহাগ হাসান মুদি মনোহরি দোকান পুড়ে যায়। এ ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি। উলানিয়া বন্দরের সাবেক ইউপি সদস্য মো. জসিম মিয়া জানান, রবিবার দিবাগত রাত ৪টার দিকে ঘরামী বাড়ীর সামনে স্থানীয়রা আগুন দেখে ডাক-চিৎকার করে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিককে সরকারি টিন ও নগদ অর্থ প্রদান করা হবে।