সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জ উপজেলা সড়কে বালু ব্যবসায়ীদের নির্মাণ করা স্প্রিট ব্রেকার এখন মৃত্যুকুপে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে বড় বড় দূর্ঘটনা। উপজেলা প্রশাসনের নাকের ডগায় গুরুত্বপূর্ণ জনবহুল এই সড়কের কয়েকটি স্পটে বালু ব্যবসায়ীদের পাইপ রক্ষার জন্য ইটের খোয়া দিয়ে ভংয়কর রুপে নির্মাণ করা হয় স্প্রিট ব্রেকার। আজাদ সিনেমা হলের সামনে এই স্প্রিট ব্রেকারে গতকাল রাতে মটর সাইকেল দূর্ঘটনা কবলিত হয় আনাস(২৫) নামের এক যুবক। তাৎক্ষণিক আনাসকে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। অনুসন্ধানে জানা গেছে, গত এক সপ্তাহে ড্রেজার ব্যবসায়ীদের এই ভয়ংকর রুপে নির্মিত মৃত্যুকুপ স্প্রিট ব্রেকারে ১০ টির অধিক দূর্ঘটনা ঘটে। যাহার অধিকাংশই এখন বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবিষয়ে একান্ত সাক্ষাৎকারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী প্রতিবেদককে জানান, কোন অনুমতি না নিয়েই রাস্তার মধ্যে স্প্রিট ব্রেকার নির্মাণ করেছে বালু ব্যবসায়ীরা। দূর্ঘটনার কথা শুনেছি। দুই-এক দিনের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।