কর্মশালার শুভ সূচনা করেন প্রধান অতিথি ও হারতা ইউনিয়নের চেয়ারম্যান জনাব অমল মল্লিক। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এডওয়ার্ড রবীন বল্লভ, নির্বাহী পরিচালাক, সিআরএসএস ও জনাব মোঃ মিজানুর রহমান, ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট, ওয়ার্ল্ড ভিশন। প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন” ওয়ার্ল্ড ভিশন ও সিআরএসএস প্রত্যেকটি কাজ একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করে আর এক্ষেত্রে বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা এর ব্যতিক্রম নয়। জনগণের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি সুন্দর উন্নয়ন পরিকল্পনা তৈরী হবে বলে আমি বিশ^াস করি যা ভবিষ্যতে শিশু কল্যাণে অনেক অবদান রাখবে”। শ্রী শ্রী মনিন্দ্রনাথ গোস্বামী সেবাশ্রম প্রাঙ্গন, হারতায় ০৮-০৯ জুন, ২০২২ দ্ইুদিন ব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় তিনটি ইউনিয়নের গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ইউপি সদস্য, ধর্মীয় নেতা,শিক্ষক, অন্যান্য এনজিও প্রতিনিধি ও শিশু ফোরামের সদস্যগণ সক্রিয়ভাবে অংশগ্রহন করে তাদের যৌথ পরিকল্পনার বিভিন্ন বিষয় পর্যালোচনাপূর্বক ২০২২-২৩ সালের জন্যে নতুন কার্যক্রম গ্রহন করে। একই সাথে উজিরপুর এপির স্বপ্ন ও বিভিন্ন প্রকল্পের স্বপ্নকে সামনে রেখে এপির কার্যক্রমের নতুন পরিকল্পনা ও নতুন লক্ষিত জনগোষ্ঠী ঠিক করা হয়। ডমিনিক সেন্টু গমেজ, এপি ম্যানেজার ও সুজিত হালদার, প্রোগ্রাম ম্যানেজারের সুদক্ষ পরিচালনায় অংশগ্রহনকারীগণ প্রোগ্রামের চ্যালেঞ্জ, শিক্ষনীয় বিষয়, সুপারিশ ও মতামত তুলে আনতে সক্ষম হন। মোঃ মিজানুর রহমান, ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট, ওয়ার্ল্ড ভিশন বিভিন্ন পরামর্শ প্রদান করে প্রোগ্রামকে আরও অর্থবহ করে তোলেন। অনুষ্ঠানের সভাপতি সুনিল বিশ^াস, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ, হারতা-এর সভাপতি তার বক্তব্যে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনকে শিশুদের জন্যে সুন্দর কাজ করার জন্যে এবং অংশীগ্রহনকারী সকলের সক্রিয় অংশগ্রহনের জন্যে ধন্যবাদ জানিয়ে প্রোগ্রামের পরিসমাপ্তী করেন।