প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)ঃ পটুয়াখালী মির্জাগঞ্জে বাড়ির সামনে খালের পানিতে ডুবে মো. মাইনুদ্দিন নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) বিকাল ৪ টার দিকে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মাইনুদ্দিন ওই এলাকার মো. আবুল কালাম মোল্লার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে বাড়ির আঙিনায় খেলা করছিল মাইনুদ্দিন। এসময় সকলের অগোচরে বাড়ির সামনে খালের পানিতে পরে সে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
#