• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে স¤প্রীতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১০, ২০২২, ১৫:১৬ অপরাহ্ণ
গৌরনদীতে স¤প্রীতি দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি \ “স্থায়ী শান্তি বিনির্মাণের মাধ্যমে শিক্ষা ও কর্ম” বিষয়ক আলোচনা সভা বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন সেক্রেট হার্ট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রীতি দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে পাল-পুরোহিত গৌরনদী ধর্মপল্লীর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। গৌরনদী খ্রীষ্ট ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার রিংকু জেরম গোমেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলাম ধর্মীয় আলোচক মাওলানা আব্দুল বাতেন নোমান, কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস ব্যাপারী, সিসিডিবির গৌরনদী এরিয়া ম্যানেজার সুদীপন খীসা, অবসরপ্রাপ্ত শিক্ষক মানিক লাল আচার্য্য, যোয়াকিম মান্না বালা সহ অন্যান্যরা।